মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

সাবেক সেনা কর্পোরাল রবিউল ইসলামের ইন্তেকালে শোকের ছায়া





সাতক্ষীরা সদর উপজেলার সার্কিট হাউজ সংলগ্ন বকচারা গ্রামের বাসিন্দা, সাংবাদিক এস এস আশরাফুল ইসলামের পিতা এবং সাবেক সেনা কর্পোরাল রবিউল ইসলাম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বাদ জোহর বকচারা আহলে হাদিস মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবার-পরিজন ও অসংখ্য এলাকাবাসী অংশগ্রহণ করেন।

রবিউল ইসলাম কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে সততা ও দক্ষতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত জীবনের পাশাপাশি সমাজসেবায়ও তিনি ছিলেন অত্যন্ত অগ্রগামী। এলাকার মানুষের সঙ্গে তার ছিল গভীর হৃদ্যতা এবং সহযোগিতার মনোভাব।

তার মৃত্যুতে এলাকাবাসী একজন সৎ, নীতিবান এবং প্রিয় মানুষকে হারিয়েছে। তার অবদান ও মানবিক কার্যক্রমের জন্য তিনি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিবার, সহকর্মী এবং এলাকাবাসী। তারা একসঙ্গে প্রার্থনা করেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।


Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে