মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত




নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে জনসচেতনা করার লক্ষে মাদক বিরোধী সাইকেল র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় পুষ্পকাটি ইটের ভাটা হতে ৫ম বারের মত ৬ শত সাইক্লিষ্ঠ এর সমম্বয়ে মাদক বিরোধী সাইকেল র‌্যালী উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।


তিনি তার বক্তব্যে বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াঙ্কর মারাত্মক ব্যাধি, ব্যাধি যখন হয়, যদি কখনো ফোড়া হয় শরীরে তাহলে তখন সার্জারী করতে হয়, অথ্যাৎ ফোড়া কেটে ফেলতে হয়,তখন মানুষ সুস্থ হয়। মাদক যুব সমাজকে ধ্বংস করছে অথচ কিছু মানুষ মাদক ব্যবসা করে মাদকের অর্থ দিয়ে অট্টালিকা প্রাসাদ তৈরী করছি, তারমানে আমাদের দেশ প্রেমের অভাব রয়েছে।


সেই সমস্ত দুঃস্থ ক্ষত যাহারা হয়েছে তাদের বিদায় করতে হবে, তাদের প্রতি আমাদের যুদ্ধ জিরো টলারেন্স থাকবে। দেবহাটা ফেয়ার মিশনের এই অনুষ্ঠান করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মাদকের বিরুদ্ধে শুধু র‌্যালীর মাধ্যমে শেষ হবে না, আমরা প্রতিনিয়ত এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।


আমাদের সবাইকে এই মাদকের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহৃত থাকবে, বাংলাদেশ পুলিশ সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে, তাদের সাথে যারা আরো করতে পারে, আরো করে যাচ্ছে, বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক জনপদের যারা নেতা হয়েছেন, যারা ধর্মীয় নেতা রয়েছেন, যাহারা স্টুডেন্ট শিক্ষক রয়েছেন, সর্বোপরি সামাজিক দায়বদ্ধতা সকলেই,আমরা সকলে যদি অলআউট প্রোগ্রাম, যে যেই হোক সে যত ক্ষমতা শালী হোক, সে যত গডফাদার হোক, এমন জনস্রোতের বিপরীতের বিপরীতে দাঁড়াতে পারবেনা।


আমরা ৫ আগষ্টের যে সংগ্রাম দেখলাম, জনতার যেশক্তি দেখলাম, সেই শক্তির কাছে গোলাকামান, যুদ্ধাস্র, মরানাস্র জনতার কাছে কোন শক্তি দাঁড়াতে পারবেনা। আপনারা যদি সকলেই আগাইয়া আসেন,আমরা নিশ্চয়তা দিচ্ছি কোন শক্তি আপনাদের কোন ক্ষতি করতে পারবেনা, আপনারা হয়ত মনে করেন, যে মাদক বিক্রি করছে তাহার অনেক টাকা হয়েছে, সে আপনাদের ক্ষতি করবে, তাহলে আমাদের কাছে গোপনে তথ্য দিবেন, আমরা তাদের ধ্বংস করবো ইনশাল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার।


বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জামায়াতে ইসলামী জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি ও ফেয়ার মিশনের উপদেষ্টা আবু হাসান ও নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম প্রমুখ। 


র‌্যালীটি পুষ্পকাটি ইটের ভাটা হতে শুরু হইয়া কুলিয়া,পারুলিয়া, সখিপুর, গাজীরহাট, দেবহাটা টাউন শ্রীপুর প্রদক্ষিণ ও পথ সভা করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা- আশাশুনি এসপি সার্কেল হাসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হযরত আলি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন।


Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে