মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেস ব্রিফিং



আজ এখানে তারা সবাই উপস্থিত আছেন। তাদেরকে মিথ্যা বলে লাইভে ডাকা হয়েছিল। তারা এটি অকপটে স্বীকারও করেছেন। আমার কথা হচ্ছে আপনারা যদি সেই গুজব লীগের মতো পরিবেশ সৃষ্টি করে ছাত্র জনতার অভ্যূত্থ্যানের এই স্প্রিটটাকে ধুলিসাৎ করতে চান তাহলে আপনারা মনে করবেন আপনারা ভুলের স্বর্গে রয়েছেন।


সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামগ্রিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী বুধবার দুপুর ১২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারের পাদদেশে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী পারভীন, সংগঠক ইখতিয়ার হোসেন, যুগ্ম আহবায়ক সোহেলী তামান্না প্রমুখ।


সংগঠনটির আহবায়ক আরাফাত হোসেন এ সময় বলেন, কেন্দ্র থেকে নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি প্রকাশ পেয়েছে জানুয়ারী মাসের ৩ তারিখে। এরপর এখানে আমাদের নামে একটি গুজব ছড়ানো হয়েছে। যে আমাদের সংগঠন থেকে ৮ জন কর্মী পদত্যাগ করেছেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন যার কোন প্রমান নেই।


আপনাদের এই এজেন্ডা কখনও বাস্তবায়ন হবেনা সাতক্ষীরার মাটিতে। যারা কমিটিতে আছেন তারা সবাই যোদ্ধা ছিলেন, তারা সবাই কমবেশী ভুমিকা রেখেছেন। আমরা সাধুবাদ জানাই যারা আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলার স্বাধীনতা সবারই রয়েছে। আমাদের বিরুদ্ধে আপনারা সমালোচনা করেছেন আপনাদের স্বাগতম। আমাদের বিরুদ্ধে কথা বলুন কিন্তু গঠনমূলক কথা বলুন।


টেনে ধরবেন না। বন্ধু আপনি যদি আমাদের সহযোগিতা করতে নাই পারেন অন্তত পক্ষে আমাদের বিরোধিতা করবেন না। আপনারা জানেন, আমাদের সাতক্ষীরায় উল্লেখ্যযোগ্য আহতরা রয়েছেন। এখানে একজন আছেন তার চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে। কই তাদের কাউকে নিয়ে কারও প্রেস ব্রিফিং করতে দেখলাম না। দেখলাম না তাদের কারও দায়িত্ব নেয়ার। জুলাই অভ্যুত্থ্যানের যে স্প্রিট, সেটা নষ্ট করা পায়তারা চালানো হচ্ছে।


কেন্দ্র থেকে যে কমিটি দেয়া হয়েছে, সেটা নিয়ে একটি গুজব রটানো হয়েছে। আপনাদের কাছে আমাদের উদাত্ত আহবান আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের সাথে থাকুন। আমরা ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি তারা আমাদের সাথে রয়েছেন।


এই অভ্যূত্থ্যানের স্প্রিটকে নিয়ে আমরা এই নতুন সাতক্ষীরাকে গড়তে চাই। গত ১৫ বছর ধরে আমাদের সাতক্ষীরাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সাতক্ষীরাকে সংস্কার করতে চাই। অবকাঠামোগতসহ সব দিক থেকে আমরা এই সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যাবো।


আপনাদের কাছে আমাদের উদাত্ত আহবান, আপনারা আমাদের সাথে কাজ করুন, আমাদের সাথে থাকুন। আমরা একসাথে একটি সুন্দর সাতক্ষীরা, সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। প্রেস ব্রিফিং থেকে সংগঠন বিরোধী কার্যক্রমের জন্য সংগঠনটির সদস্য এএইচ রিফাতকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।


উল্লেখ: এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে আন্দোলনে যাদের কোনো ভুমিকা ছিলনা তাদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।


এসময় নতুন কমিটি থেকে ৮ জন শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দেন বলে তারা জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বখতিয়ার হোসেন। এতে আরো বক্তব্য রাখেন, সমন্বয়ক মোঃ ইমরান হোসেন, সংগঠক মুশফিকুর রহমান, এএইচ রিফাত, সায়েম রহমান সিয়াম, মাসকুরা পারভীন প্রমুখ।


Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে