মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

সুন্দরবনের হরিণ শিকার রোধ কল্পে সচেতনতা বিষয়ক সভা

সুন্দরবনের হরিণ শিকার রোধ কল্পে সচেতনতা বিষয়ক সভা

রনজিৎ বর্মন শ্যামনগর
উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় হরিণ শিকার রোধ কল্পে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরেঞ্জের আয়োজনে কদমতলা  ও কৈখালী ফরেস্ট স্টেশনের ব্যাবস্থাপনায় ১৬ই জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বনশ্রী শিক্ষানিকেতনের সহকারী প্রধান শিক জি এম ফরিদ হোসেনের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম,মুন্সিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল ।

কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্জেন্ট মামুন, কৈখালী স্টেশন কর্মকর্তা একেএম আব্দুস সুলতান,চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাাপ্ত কর্মকর্তা স্বজল মুখার্জী, মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, মুন্সিগঞ্জ ইউপি জামায়াতের আমির আবুল হোসেন, সাবেক আমির আব্দুল রাজ্জাক, ওয়াইল্ডটিম সাতক্ষীরার কর্মকর্তা সঞ্জিত কুমার মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন,  বিএনপি নেতা আমির হামজা, সাবেক মেম্বার ফজলুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের মতো সুন্দরবনকে বাঁচাতে ও সুন্দরবনের বাঘকে রক্ষা করতে হলে হরিণ শিকার বন্ধ করতে হবে। হরিণ শিকারের ফলে সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমে যাচ্ছে। হরিণ শিকারীদের আইনের আওয়তায় আনার কথা বলেন।

 এছাড়া বক্তারা সুন্দরবন থেকে বনদস্যু মুক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

ছবি- শ্যামনগরে হরিণ শিকার রোধ কল্পে আলোচনাসভা।



Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে