মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত হেলপার শাহাদাত হোসেন মারা গেছে




ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন ঘনকুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরায় গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার শাহাদাত হোসেন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ১২জন যাত্রী।


২১ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার ভোর সাড়ে চারটায় শহরের সার্কিট হাউজ মোড়ে এদুর্ঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হেলপার শাহাদাতকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার সময় পথিমধ্যে দুপুরের দিকে মারা যান।


নিহত হেলপার শাহাদাত হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শফিকুল ইসলামের ছেলে।

এছাড়া আহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের দাউদ আলীর ছেলে আলমগীর হোসেন, একই উপজেলার জয়নগর গ্রামের বাহার আলী তরফদারের ছেলে আব্দুর রউফ, দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে তপন ঘোষ, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের বাহার আলীর ছেলে রুহুল আমিন, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আশরাফ আলী গাজীর ছেলে শাহীনুর রহমান। এছাড়া চায়না ও আব্দুল্লাহ নামে দুইজনের নাম জানা গেলেও তাদের ঠিকানা জানা যায়নি। আহত অন্য ৫ জনের নাম ও পরিচয় জানা যায়নি।


আহতদের মধ্যে ৫ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল, দুইজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৫ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন তপন কুমার ঘোষ জানান, তিনি বুধবার সকালে ভারতীয় মেডিকেল ভিসার জন্য জন্য ঢাকার যমুনা পার্কে যান। সেখান থেকে কাজ মিটিয়ে রাতে ঢাকা থেকে নাভারণগামি একটি পরিবহনে যশোরের চাঁচড়ায় নামেন। সেখান থেকে সাতক্ষীরাগামি দিগন্ত পরিবহনে ওঠেন। ঘুম লাগার কারণে নাভারণ ছাড়ার পর চালক বার বার ব্রেক করছিলেন।


পরিবহনটি ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে পৌঁছালে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটিকে আশা সমিতির পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারেন। এতে ওই গাছটি পরিবহনের সামনে ঢুকে যায়। পরিবহনটি দুমড়ে মুচড়ে গেলে তিনি ও হেলপারসহ কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হন। এদিকে, স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।


সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আশরাফুল হক জানান, আশঙ্কাজনক অবস্থায় চায়না ও আলমগীর নামের দুই আহত ব্যক্তিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরর করা হয়েছে। এছাড়া হেলপার শাহাদাত হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় পরিবহনের হেলপার শাহাদাত হোসেনকে ঢাকায় নেয়ার পথে যশোরে মারা গেছেন বলে তিনি শুনেছেন।


Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে