মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা





সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশন ও খুলনা বি এনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।


বুধবার (১৬ এপ্রিল) সকালে ভোমরা স্থলবন্দর কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ আয়োজনে সাইট সেভার্স ও ব্র্যাক এর সহযোগিতায় সিএন্ড এফ ভবনে সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চোখের ছানি অপারেশন চক্ষু চিকিৎসা শিবির-২০২৫ এর উদ্বোধন করেন ভোমরা স্থলবন্দর কাস্টমস্ এর ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোমর স্থল বন্দরের উপপরিচালক মো. রুহুল আমিন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. শেখ হাসিবুল ইসলাম, ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ তুফান কুমার মন্ডল, ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ২০২৫ এর (কমিটি চেয়ার) ওয়ালী উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও মোহাম্মাদিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটির সেক্রেটারি প্রাক্তন ইউপি সদস্য মো. আব্দুল মান্নান প্রমুখ।


২১৬ জন চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র দেয়া হয় এবং ৫৭ জনকে অপারেশনের জন্য বাছাই করে সেই রোগীদের ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তা, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার ও ভোমরা স্থল বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র সঞ্চালনা করেন ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা।

Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে