বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম ঈশ্বরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এনসিপির মতবিনিময় জাবিপ্রবি শিক্ষক নাজমুল হুদাকে শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্যকে শিক্ষকদের স্মারকলিপি বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরিশাল বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১

আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন

  সুন্দরবন কোয়ালিশন ও প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে প্রেরণার সাতক্ষীরার শ্যামনগরের  মুন্সিগঞ্জ কার্যালয়ে রবিবার(২২ নভেম্বর) সকালে "আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: প্রতিটি নারীর জন্য নিরাপত্তা ও মর্যাদা" শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

   ক্যাম্পেইনে সচেতনতামূলক র‌্যালী, স্যোশ্যাল অডিট ফলাফল উপস্থাপন, আলোচনা ও স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে রাখেন প্রেরণার প্রকল্প ব্যবস্থাপক কার্তিক চন্দ্র বিশ্বাস।  তিনি বক্তব্যে ক্যাম্পেইনের উদ্দেশ্য,সুন্দরবন কোয়ালিশন ও সংগঠন সম্পর্কে তথ্য তুলে ধরেন। 

শিক্ষক, জনপ্রতিনিধি, তরুণ ও নারী স্বনির্ভর দলের নেত্রীদের নিয়ে গঠিত নিরীক্ষা দল গত ১৮ ও ১৯ নভেম্বর তারিখে মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টার সরাসরি পরিদর্শন করেন। নিরীক্ষা দলের পক্ষে রনজিৎ বর্মন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিটি শেল্টারের সমস্যা ও ফলাফল তুলে ধরেন। জরুরি সংস্কার, বাজেট বরাদ্দ ও  সমস্যা সমাধানে নিরীক্ষা দলের পক্ষ থেকে প্রধান অতিথি চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি   মোঃ সিরাজুল ইসলামের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রেরণা কর্তৃক আয়োজিত এই ব্যতিক্রমধর্মী কার্যক্রম এই অঞ্চলের সাইক্লোন শেল্টারের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে, দ্রুত এই সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে।

 অতিথি হিসাবে বক্তব্যে রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ,ইউপি সদস্য নিপা চক্রবর্তী, ত্রিপানি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিক প্রমুখ।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  সাইফুল বারী সফু,সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমান, মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মাঝি, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সুপার, এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।  





Tag
আরও খবর