কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে এসআইএল এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভোরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে প্রভাতফেরি র‌্যালির মাধ্যমে নওকুচি সোনে স্কুল চত্ত্বরে অর্ধনমিত পতাকা উত্তোলন, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও যুবদের অংশগ্রহণে স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী শেষে চিত্রাংকন, রচনা, মাতৃভাষায় ছড়া, নাচ, গান প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কালাম এছাড়াও বক্তব্য রাখেন প্যাক সদস্য শ্রী নীলমাধব হাজং, এসএমসি সভাপতি মো: ফজল মিয়া, যুব ও জিএনজি নেতা ধর্মেন্দ্র কোচ, সোনে ইন্টারন্যাশলাল বাংলাদেশ নওকুচি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন, এসআইএল এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এসআইএল এর ফিল্ড সুপারভাইজার রয়েল কোচ ও ডেফলাই গ্রামের জিএনজি নেতা বিপাসা হাজং এবং এমএলই স্কুলের শিক্ষিকাগণ। আলোচনা সভা শেষে চিত্রাংকন, রচনা, মাতৃভাষায় ছড়া, নাচ ও গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

আরও খবর