কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় (১৬ ডিসেম্বর)বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিনটি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই দিনটি উপলক্ষে সিরাজগঞ্জে জেলা প্রশাসন আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 

গতকাল শনিবার ( ১৬ ডিসেম্বর ২০২৩)এ দিবস উপলক্ষে শনিবার  সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসুচীর সুচনা করা হয়।

শহরের বাজার ষ্টেশন এলাকায় বিজয় সৌধে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান পুস্পস্তবক অর্পন করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট  কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী তাদের নেতৃত্বে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এবং  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা, ও   সিরাজগঞ্জ সম্মিলিত  সাংস্কৃতিক জোটের  পক্ষ থেকে নেতৃবৃন্দ পুুস্পস্তবক অর্পনে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল ৮ টায় 

সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

১৬ ডি‌সেম্বর শ‌নিবার  মহান বিজয় দিবস- উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রধান অ‌তি‌থি হিসা‌বে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে  উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ‌রিফুল রহমান মন্ডল বিপিএম (বার) পিপি এম (বার)  জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার,  যুগ্ম- সাধারণ সম্পাদক ড.  জান্নাত আরা তালুকদার হেনরী, প্রমূখ।  

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ যে, রক্তঝরা সংগ্রামের পথ বেয়ে এসেছিল আমাদের কাংখিত স্বাধীনতা, মুক্ত আকাশে উড়েছিল লাল-সবুজের ঝাণ্ডা। সেই বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়ে সমৃদ্ধ আগামীর স্বপ্নে চোখ রাখা বাংলাদেশ আবারও জানাল- এ জাতিকে দাবিয়ে রাখা যাবে না।

মহান বিজয় দিবসের অনুষ্ঠান শে‌ষে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর