কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে বিএল স্কুলের ৮৬ ব্যাচের পুনর্মিলন উপলক্ষে দরিদ্রদের মাঝে শীত বস্তু বিতরণ

সিরাজগঞ্জে বিএল স্কুলের ৮৬ ব্যাচের পুনর্মিলন উপলক্ষে দরিদ্রদের মাঝে শীত বস্তু বিতরণ

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের ধানবান্ধি জিএম হিলালী রোডস্থ আই ডব্লিউ টিএ -এর প্রাঙ্গনে বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং শীতার্ত  মানুষের মধ্যে শীত বস্তু  বিতরণ করা হয়েছে।

সাধারণ সভা ও পুনর্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  মোঃ তারিকুল মুন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক  মোঃ শাকিল পাপ্পু। এ সময় বক্তব্য রাখেন সহ সভাপতি আমান উদ্দিন আহমেদ মিলন,শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম জুয়েল,সহ সাধারণ সম্পাদক আবদুল হাফিজ তালুকদার আক্কাস, মোঃ সোহরাব উদ্দিন,অর্থ সম্পাদক লুতফুল আহমেদ টিটন,প্রচার সম্পাদক খ ম মাসুদ রানা, তথ্য ও  প্রযুক্তি সম্পাদক মোঃ শরিফুল ইসলাম পল্টু। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যমআবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান বাবু,মোঃ রাশেদুল হাসান রনজন, মোঃ নাসির উদ্দিন মন্ডল ও মোঃ নাজমুল হাসান পলাশ

কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম আব্দুস সালাম মামুন,মোঃ আরশাদুল ইসলাম টোকেন,মোঃ হাসানুল কাইয়ুম টিটো,মোঃ শহিদুল ইসলাম হেলাল ও শ্রী বিজন কুমার সাহা। 

সাধারণ সভা শেষে দরিদ্রদের মাঝে শীত বস্তু বিতরণ করা হয়।

উল্লেখ্য,সিরাজগঞ্জ শহরের পূর্বপ্রান্তে, বিচিত্র নদী প্রমত্তা যমুনার কোল ঘেঁষে অবিভক্ত বাংলার প্রথম শ্রেনীর যে বিদ্যানিকেতনটি প্রতিষ্ঠিত হয়েছিলো তারই বর্তমান নাম 'বি এল সরকারি উচ্চ বিদ্যালয় বা বনোয়ারী লাল হাই স্কুল।

বিএল সরকারী হাই স্কুলের ১৯৭৮-১৯৮৬ ব্যাচের সাধারণ সম্পাদক মোঃ শাকিল পাপ্পু জানান, এটি একটি অরাজনৈতিক জন কল্যাণমূলক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন হিসাবে  প্রাক্তন শিক্ষার্থী ও মানবতার   বৃহত্তর কল্যাণে কাজ করে আসছে সংগঠন।এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যানমূলক কর্ম যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে। সকলের মধ্যে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপন এবং একে অন্যকে সাহায্য সহযোগিতা করে থাকে।

আরও খবর