টাঙ্গাইলের মধুপুরে কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর সোমাবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের (ডিএই অংগ) আওতায় এ প্রশিক্ষণে বক্তব্য রাখেন টাঙ্গাইলের উপ- পরিচালক আহসানুল বাসার, উপ-পরিচালক উদ্যান মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা শাম্মী প্রমুখ।
প্রশিক্ষণে মধুপুরের লাল মাটিতে কাজুবাদাম ও কফি চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে এ ফসল চাষে রোগ, প্রতিকার, বাজার, মাড়াই, বিপণন ও সম্ভাবনাসহ নানা বিষয় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণে মধুপুর উপজেলার ৬০ জন কাজুবাদাম ও কফি চাষী অংশ গ্রহণ করে।
৯ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩২ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৭ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে