কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শোলাকুড়ি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের আর্শীবাদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শোলাকুড়ি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের আর্শীবাদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


টাঙ্গাইলের মধুপুরের এইচএসসি শিক্ষার্থীদের আর্শীবাদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর শনিবার দুপুরে শোলাকুড়ি কলেজের মিলনায়তনে এ আর্শীবাদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অতিথিদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সহধর্মিণী মিসেস দিলরুবা বেগম, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু।
মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত ছানোয়ার হোসেন, শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী, দোখলা ট্রাক ও কর্ভাড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি শহীদ ফকির প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক। বিদায়ী শিক্ষার্থীদের রজনী গন্ধার স্টিক প্রদান ও আর্শীবাদ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে