কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের আবেগঘন স্টাটাস

 যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন,সোমবার (২৪ জুন) সন্ধায় দেয়া ফেসবুক স্ট্যাটাসে  মেজবাহ উদ্দীন অভয়নগরবাসীকে উদ্দেশ্য করে স্মৃতিচারণ করে তিনি লেখেন-


প্রিয় অভয়নগরবাসী, আসসালামু আলাইকুম। আমি মেজবাহ উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার, অভয়নগর, যশোর হিসেবে বিগত ০১ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি: তারিখে যোগদান করি। আজ অভয়নগর উপজেলায় আমার শেষ কর্ম দিবস। ১ বছর ৬ মাস আপনাদের পাশে থেকে  নিষ্ঠার সাথে কাজ করার চেষ্ঠা করেছি। আমি চেষ্টা করেছি সকল পেশার মানুষের সাথে কাজ করার বিশেষ করে গরীর দুখী, অসহায় মানুষের পাশে থেকে কাজ করার। অভয়নগরের মানুষ যে পরিমাণ ভালোবাসা আমায় দিয়েছেন, সেই তুলনায়, আমি আপনাদের  জন্য কিছুই করতে পারিনি।  ভুল ত্রুটি মানুষের ভিতর বিদ্যমান। চলার পথে আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। তিনি অনেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এই চলার পথে অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মো: তমিজুল ইসলাম খান স্যারের প্রতি, কৃতজ্ঞতা জানাই সিনিয়র স্যার এবং অনুজ সহকর্মীদের প্রতি, বিশেষ কৃতজ্ঞতা জনাব শাহ ফরিদ জাহাঙ্গীর,  চেয়ারম্যান,  উপজেলা পরিষদ মহোদয় এবং ২ জন ভাইস চেয়ারম্যান সাহেবদের প্রতি। একই সাথে কৃতজ্ঞতা জানাই অভয়নগরের সকল অফিসার, শিক্ষক সমাজ, ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দের প্রতি যারা আমার এই চলার পথে সহযোগিতা করেছেন।এই স্বল্প সময়ে আপনাদের যে ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি তা আমার সারা জীবন মনে থাকবে। পরিশেষে তিনি অভয়নগরবাসীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান। 

Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে