কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে আম গাছে হাত পা বাঁধা এ ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উন্ধার।


জয়পুরহাটের আক্কেলপুরে আম গাছের ডালে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় নরেশ রবিদাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গাছের ডালে ঝুলন্ত অবস্থায় থাকলেও দুই হাত, দুই পা মাফলার দিয়ে বাঁধা এবং পা মাটিতে ছিল। তাকে গভীর রাতে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।ঘটনাটি সোমবার সকালে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ি মাদারতলী ঘাট সংলগ্ন এলাকায় ঘটেছে। তিনি ওই এলাকার মাঠপাড়া গ্রামের বিরেন রবিদাসের ছেলে এবং তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানা গেছে, সোমবার ভোরে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার সময় মাদারতলী ঘাট ব্রীজ এলাকায় গাছের ডালে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় নরেশ রবিদাসের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি আম গাছ থেকে নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করে থানায় নেয়




নিহতের ছেলে সুজন কুমার বলেন, আমার বাবা দির্ঘদিন থেকে মদ্যপান করতেন। তিনি রবিবার আওয়ালগাড়ী স্কুলে একটি অনুষ্ঠানে কসমেটিকসের দোকান নিয়ে গিয়েছিলেন। গত রাত আটটার দিকে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে বাহিরে যায়। রাতে আর বাসায় ফিরেন নি। সকালে আম গাছে  তার লাশ ঝুলছে এমন খবর দেয় এলাকার লোকজন। আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান বলেন, সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে আসল কারণ জানা যাবে।

Tag
আরও খবর