কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দরগাহপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৪

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউযনিয়নে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ আগষ্ট) দুপুর ১ টার দিকে ইউনিয়নের খরিয়াটি গ্রামে এ ঘটনা ঘটে।
খরিয়াটি গ্রামের মৃত আলী বক্স মোড়লের ছেলে শাহিন দিং এর সাথে একই গ্রামের মৃত কাছেল মলঙ্গীর ছেলে আয়ুব আলি মলঙ্গী দিং মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। এরই জের ধরে আয়ুব আলি মলঙ্গী এবং তার ছেলে ইলিয়াছ মলঙ্গী, বাদশা মলঙ্গী, এসকেল মলঙ্গী ও বাচ্চু মলঙ্গীসহ আরও ১০/১২ ব্যক্তি ঘটনার সময় শাহিনদের বাড়িতে অনাধিকার প্রবেশ করেন। তারা হাতুড়ি, দা, লাঠি, চায়নীজ কুড়ালসহ দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মনিরুল ইসলামের স্ত্রী ময়নার উপর আক্রমন চালিয়ে বেদম মারপীট, রক্তাক্ত জখম ও শ্লীলতাহানি ঘটায়। তাকে রক্ষা করতে শাহীন, নাজমুল ও তাদের মা রিজিয়া খাতুন এগিয়ে গেলে তাদেরকেও মারপিট ও জখম করা হয়। পাশের লোকজন এগিয়ে গেলে হত্যার হুমকী দিয়ে তারা কেটে পড়ে। গুরুতর আহত নাজমুল ও ময়নাকে এ্যাম্বুলেন্সযোগে থানা পুলিশকে দেখিয়ে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Tag
আরও খবর