শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

বরিশাল জেলা ও উপজেলায় ৫০/ ৬০ টি পশুর হাট।

ছবি-- জামাল কাড়াল।



বরিশাল নগরীতে পবিত্র ঈদ উল আযহা বা কোরবানী উপলক্ষে প্রতি বছর পশুর হাট বসে হাটের ইজারা পাবার জন্য সিটি করপোরেশনে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন যাচাই বাছাইসহ সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিটি হাটের জন্য একজন করে ইজারাদার নিয়োগ দেয় সিটি কর্তৃপক্ষ। আপতত হিসাবে অনুযায়ী ২৯ জুন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আযহা। সে হিসাবে বাকি আর মাত্র ১০ দিন। তাই নগরীতে পশুর হাট ইজারা দেবার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে বিসিসি কর্তৃপক্ষ। আজ রোববার ইজারাদার চূড়ান্ত হবে বলে জানিয়েছে বিসিসির হাট বাজার শাখার সুপারিটেন্ডেন্ট মোঃ রেজাউল। তিনি বলেন এবার নগরীতে মাত্র দুটি অস্থায়ী পশুর হাট ইজারার জন্য অনুমোদন দেওয়া হবে। একটি রুপাতলী হাউজিং এবং অন্যটি কাউনিয়া টেক্স্রটাইল। এছাড়া স্থায়ী ইজারা দেওয়া বাঘিয়ার পশুর হাট তো থাকবেই। তিনি আরো বলেন অস্থায়ী ২ টি হাটের জন্য ৪টি আবেদন জমা পড়ছে। আজ রোববার এই আবেদনগুলো মুল্যায়ন ও যাচাই বাছাই করে ২ জনকে ইজারাদার নিয়োগ দেওয়া হবে। বাজারে গরু,খাসীর বর্তমান অস্বাভাবিক দাম চলমান থাকার মধ্যেও অনেকটা স্বস্তির খবর দিয়েছে বরিশাল জেলা প্রানী সম্পদ বিভাগ। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম বলেন কোরবানীতে জেলার গরুসহ পশুর চাহিদা রয়েছে ৯৯ হাজারের একটু বেশী। কিন্তু জেলায় ফার্ম ও গৃহ পালিত মিলিয়ে পশু রয়েছে ১ লাখের উপরে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বরিশালে প্রচুর পশু আসে। সুতরাং চাহিদা পুরন হয়েও উল্লেখযোগ্য পশু উদ্বৃত্ত থাকবে বলে ধারনা করছি। স্বাভাবিক কারনেই বরিশালে এবার পশুর চড়া মূল্য হবার কোন সুযোগ থাকবে না বলেও জানান তিনি। এছাড়া পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে স্থাপন করা হবে একটি করে মেডিকেল টিম। অন্য দিকে বরিশাল জেলার ১০ উপজেলায় ৫০/ ৬০টি হাটের অনুমোদন দেওয়া হতে পারে বলে জানিয়েছে বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ শাখ। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গৌতম বাড়ৈ বলেন এখনো বেশী একটা আবেদন জমা পড়েনি। তবে হাট ইজারা নেবার জন্য উপজেলা থেকে যে আবেদন গুলো আসে সেগুলো আমরা স্ব স্ব উপজেলার ইউএনওদের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেই। তারা যার পক্ষে হাট অনুমোদনের জন্য মতামত প্রদান করেন তাকেই আমরা অনুমোদন দিয়ে দেই। তিনি বলেন আমি গত বছর এই দায়িত্বে ছিলাম না। তবে জেনেছি গতবার ১০ উপজেলায় ৬০ টির মত হাটের অনুমোদন দেওয়া হয়েছিলো। ধারনা করছি এবারও এই সংখ্যার তেমন একটা পরিবর্তন হবে না।বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সদরসহ জেলার ১০টি উপজেলায় ২৫ টি বাৎসরিক চুক্তিতে স্থায়ী ইজারা দেয়া রয়েছে। এর বাইরে আরো ৩০/৩৫ টি অস্থায়ী হাটের অনুমোদন দিয়ে থাকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ। অনুমোদন নেওয়ার পরপরই ইজারাদার হাট চালু করতে পারবেন যা ঈদের আগের দিন পর্যন্ত সচল রাখতে পারবে বলে জানান তারা। 


আরও খবর