কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি: বিশ্বনাথ বার্তার যুগপূর্তীতে ড. অরূপ রতন

মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি: বিশ্বনাথ বার্তার যুগপূর্তীতে ড. অরূপ রতন 


সিলেটের বিশ্বনাথ উপজেলার মুখপত্র, বিবেকের প্রহরায় দিনরাত স্লোগান নিয়ে পথ চলা সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত 'বিশ্বনাথ বার্তা ' পত্রিকার ১যুগ পূর্তী অনুষ্ঠানে অরূপরতন চৌধুরী বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষন শুনেই মহান স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়ি। ভারতের আগরতলা পৌছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দায়িত্বগহণ করে একজন শব্দ সৈনিক হিসাবে মুক্তিযুদ্ধে যোগদান করি।


একজন দন্ত চিকিৎসক হিসাবে সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। গত করোনা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে আমার প্রিয় সিলেটের বিশ্বনাথ উপজেলার মানুষের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো সব সময়। 

 বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) এর নৌকা নমিনেশন দিলে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হব, আমি আমার সবটুকু কর্ম সাধনা সক্ষমতা দিয়ে অত্র এলাকার উন্নয়ন করার চেষ্টা করবো,  এই সু্যোগ তৈরী করে দেওয়ার জন্য বিশ্বনাথবাসীর সহযোগীতা সমর্থন প্রত্যাশা করি।

আমি আমার এলাকার মানুষের সেবায় বাকী জীবন কাটাতে চাই।


১৫ই মে সোমবার বিকেলে উপজেলার বিআরডিবি হলরুমে বিশ্বনাথ বার্তার যুগপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন ডক্টর অরূপ রতন চৌধুরী । বিশ্বনাথ বার্তা 'র একযুগ পূর্তি উপলক্ষে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি। 


বিশ্বনাথ বার্তা সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল'র সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন এর পরিচালনায় যুগপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১শে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মাদক নেশা নিরোধ সংস্থা 'মানস' এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। 


স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি,  বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এ কে এম তুহেম, কুরআন তেলাওয়াত করেন আনহার বিন সাইদ ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক জোসেপ আলী চৌধুরী, মদনমোহন কলেজের প্রভাষক 'মানস' সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির মোহন, 'মানস' সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, লামাকাজী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লালা মিয়া। 


বক্তব্য রাখেন ; অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীর পিএস ও উপজেলা আওয়ামীলীগের সদস্য সমর কুমার দাস, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, বিশ্বনাথ বাজারের ব্যবসায়ী বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সদস্য (সিলেট জেলা শাখা) হোসাইন আহমদ শাহীন। 


এসময় উপস্থিত ছিলেন ; বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ,  সাংগঠনিক সম্পাদক মো: সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, নির্বাহী সদস্য অজিত চন্দ্র দেব, ছালেক উদ্দিন ও আব্দুল কাইয়ুম। মিডিয়া ব্যক্তিত্ব রফিক মিয়া, বিটিভি প্রতিনিধিঃ আকবর আলী,  কবির আহমদ, লাহিন নাহিয়ান, আব্দুল হাকিম, মানস লামাকাজী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহীন আহমদ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর