কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিত্রাং এর প্রভাব মুক্ত হবার পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক....

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক....




   ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কাটিয়ে যাবার পর ২৫   অক্টোবর  মঙ্গলবার  সকাল থেকেই  চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু  হয়েছে ।  সোমবার  ঘূর্ণিঝড়ের  ক্ষয়ক্ষতি কমাতে জাহাজ-শূন্য করা বন্দর জেটিতে   জাহাজগুলো পুনরায় ভিড়তে  শুরু করে ,  সেই সাথে  কনটেইনার ও পণ্য ডেলিভারি কার্যক্রমও ক্রমে স্বাভাবিক হতে  থাকে । 

এ প্রসঙ্গে  বন্দরের একজন টার্মিনাল অফিসার   জানান ,  ঘূর্ণিঝড় আঘাত থেকে  বন্দরকে   নিরাপদ রাখা ও ক্ষয়ক্ষতি  কমাতে  বার্থিংকৃত   জাহাজগুলো বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।  এখন 

পরিস্থিতি অনুকূলে আসায় মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে জাহাজগুলোকে পুনরায়  ফিরিয়ে আনার কাজ শুরু করা হয়। দুপুর  ১২টার মধ্যে বহির্নোঙর অপেক্ষা থাকা ১৭ টি জাহাজকে বন্দরের নিজস্ব অভিজ্ঞ পাইলটরের মাধ্যমে ফিরিয়ে   নিয়ে আসা  হয়। 

তিনি জানান ,   দ্রুততম সময়ে  ইক্যুইপমেন্ট কিগ্যান্ট্রি ক্রেন থাকা সিসিটি ও এনসিটির  এবং জিসিবির মধ্যে  কনটেইনার হ্যান্ডলিং  ও পণ্য  ডেলিভারি কার্যক্রম  শুরু হয়।

ইতিমধ্যে আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেখানো ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে।

আরও খবর