কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিটাগাং চেম্বারে বাংলাদেশ - ভিয়েতনামের বিজনেস নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত

চিটাগাং চেম্বারে বাংলাদেশ - ভিয়েতনামের বিজনেস নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত




 চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির   সাথে  বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন  নেতৃত্ব  ৩২ সদস্যের  বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে

বিজনেস নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয় ।  উক্ত মিটিং এ  চিটাগাং চেম্বার এবং ভিয়েতনামের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যালায়েন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ মিটিং  অনুষ্ঠিত হয়।  

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল ডু কিয়ক হাং, বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিভিসিসিআই) সভাপতি এসএম রহমান, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, পরিচালক অঞ্জন শেখর দাশ, সাবেক পরিচালক এসএম আবু তৈয়ব ও মাহফুজুল হক শাহ এবং অতিরিক্ত কাস্টম কমিশনার ড. আবু নূর রাশেদ আহমেদ। এ সময় চিটাগাং চেম্বার এবং ভিয়েতনামের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যালায়েন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

রাষ্ট্রদূত বলেন, ভিয়েতনামের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে চট্টগ্রাম একটি সম্ভাবনাময় স্থান। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দ্বিপক্ষীয় বাণিজ্য ১ দশমিক ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ- ভিয়েতনাম উভয়দেশের মধ্যে ২০২১ সালে ২ বিলিয়ন ডলারের যে বাণিজ্য আশা করেছিলেন কোভিড অতিমারির কারণে তা পূরণ না হলেও সামনের দিনগুলোতে তা অর্জিত হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন ।  

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। দুদেশের ব্যবসায়ীরা চাইলে বিনিয়োগের মাধ্যমেই এই ঘাটতি দূর করতে পারে।  

চট্টগ্রামের ভৌগোলিক ও বাণিজ্যিক সুবিধা কাজে লাগিয়ে ভিয়েতনামের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান তিনি। 

সভায় অন্যান্যদের মধ্যে আরো  উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) ও মো. ইফতেখার ফয়সাল, দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মো. সোলায়মান আলম শেঠ, চেম্বারের সাবেক পরিচালক কামাল মোস্তফা চৌধুরী ও ক্লিফটন গ্রুপের পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সারওয়ার, অ্যাটাচে ও রাষ্ট্রদূতের পিএস নগুয়েন ভিয়েত আনহ, বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএমইএ, উইম্যান চেম্বার, অ্যাগ্রো সেক্টর, ফার্নিচার ম্যানুফ্যাকচারার, ভোগ্যপণ্য আমদানিকারক, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী, আমদানিকারকসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতারা। উপস্থিত ছিলেন।

আরও খবর