কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফটিকছড়ি ও কর্ণফুলী উপজেলার নির্বাচন থাকবে মডেল হিসেবে’ - নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব

বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব

‘



     চট্টগ্রামের ফটিকছড়ি ও কর্ণফুলী উপজেলার নির্বাচন সারাদেশের জন্য মডেল হিসেবে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তিনি বলেছেন, আগামী ২ নভেম্বর জাতিকে আমরা একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে কর্ণফুলী উপজেলা পরিষদ এবং ফটিকছড়ি পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রশাসনের কর্মকর্তাদের স্বচ্ছতা ও সততার প্রশংসা করে তিনি বলেন, নির্বাচন একটি টিম ওয়ার্ক। নির্বাচন কমিশন, লোকাল প্রশাসন, ডিভিশনাল অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আইনশৃঙ্খলা বাহিনী মিলে এটি একটি টিমওয়ার্ক। আমরা বিশ্বাস করি আমরা আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবো।

সভায়  নির্বাচন কমিশনার আসন্ন  নির্বাচনের গোপন কক্ষের ছবি তোলা রোধে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইলফোন না আনার বিষয়ে সিদ্ধান্ত হয়। এজন্য কর্ণফুলী উপজেলা ও ফটিকছড়ি পৌরসভায় শনিবার রাত থেকে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণার সিদ্ধান্ত হয়। পাশাপাশি স্থানীয় মসজিদগুলোতেও ভোটারদের মোবাইল নিয়ে কেন্দ্রে না আসার বিষয়ে প্রচারণার জন্য নির্বাচন কমিশনার পরামর্শ দেন।

তাছাড়া  নির্বাচনে পোলিং এজেন্টদেরও মোবাইল ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-২ যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার কামরুল আলম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ সানি প্রমুখ।

আরও খবর