কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে হযরত হামজা জামে মসজিদ মার্কেট হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামে হযরত হামজা জামে মসজিদ মার্কেট হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন




 চট্টগ্রাম নগরীর  পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার ঐতিহ্যবাহী হযরত হামজা (খাঁ.) জামে মসজিদ মার্কেট অবৈধভাবে হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।  

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জুমার নামাজের পরে মসজিদের সামনের রাস্তায় সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২শ বছরের ঐতিহ্যবাহী হযরত হামজা (খাঁ.) জামে মসজিদ মার্কেট কোনো ধরনের নিয়ম না মেনে হস্তান্তরের পাঁয়তারা চলছে। এলাকাবাসীর জমিতে বিন্দু বিন্দু শ্রম-ত্যাগের সম্মিলন আজকের সুবিশাল হামজা খাঁ মসজিদ। যে মসজিদ মার্কেটের আয় দিয়ে মসজিদ চলবে, সে মার্কেট ব্যক্তিস্বার্থে কোনো ধরনের পত্রিকায় বিজ্ঞাপন ছাড়া, টেন্ডার ছাড়া, এলাকাবাসীর মতামত ছাড়া অবৈধভাবে মার্কেট হস্তান্তর করা যাবে না। বহিরাগতরা শোডাউন দিয়ে এলাকাবাসীকে ভয় দেখাচ্ছে।  

স্থানীয় কাউন্সিলরের নির্দেশে এলাকাবাসীর মত উপেক্ষা করে এই প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ তাদের। এলাকাবাসীর পক্ষে মানববন্ধন থেকে দাবি জানানো হয়, অনতিবিলম্বে অবৈধ মসজিদ কমিটি ভেঙে দিয়ে এলাকাবাসীর প্রত্যক্ষ উপস্থিতিতে কমিটি হোক, তারপর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মসজিদের স্বার্থ ঠিক রেখে টেন্ডার প্রক্রিয়ায় মার্কেটের উন্নয়ন করতে হবে। তা না হলে এলাকাবাসীর নিজেদের টাকায় মার্কেট নির্মাণ করা হবে। যদি অবৈধভাবে হস্তান্তরের প্রত্রিয়া শুরু হয় তাহলে ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় এমপি এবং ওয়াকফ স্টেট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হবে। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানানো হবে।

মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ হোসেন রবিন, আব্দুর রহমান, আখতার, নুরুল আলম, সাখাওয়াত হোসেন, মো. রায়হান, রকিবুল হাসনাত, ইসমাম আহম্মেদ, সাফায়ত জিকু ও তাওহীদুল ইসলাম প্রমুখ।

আরও খবর