কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদউল্লাহ মারুফ




চট্টগ্রাম  জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর  বুধবার  চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদউল্লাহ মারুফ সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত দুটি শব্দ ‘জয় বাংলা’। ‘জয় বাংলা’ বাঙালী জাতির অনুপ্রেরণা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বুদ্ধিজীবীরা তাদের বুদ্ধিদীপ্ত জ্ঞান দ্বারা বাঙালী জাতির স্বাধীনাতার পক্ষে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিরীহ  বাঙালির প্রতি পাকিস্তানিদের নির্মমতা সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলো। তারা শুধু ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে তা নয়, যুদ্ধের শুরু থেকেই বাঙালী জাতিকে মেধা শূন্য করা এবং নতুন প্রজন্মের মন থেকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস চিরতরে মুছে দেওয়ার উদ্দেশ্য দেশের মেধাবী সন্তানদের হত্যা করেছে। এছাড়াও বাংলাদেশে বসবাস করে যারা এখনো দেশের স্বাধীনতাকে মেনে নিতে চায় না, সেই রাজাকার ও রাজাকারের সন্তানদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান মুক্তিযোদ্ধারা। একই সাথে নতুন প্রজন্মকে দেশ বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে সর্তক থাকার অনুরোধ জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদউল্লাহ মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন পুলিশ সুপার উজ্জ্বল রায়, ডা. মুহাম্মদ নওশাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ  চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ, জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামালসহ বীর মুক্তিযোদ্ধা এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

                                                  

আরও খবর