কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজার সফরে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম আগামীকাল কক্সবাজার সফরে আসছেন। উপদেষ্টার একান্ত সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপদেষ্টা ফারুক ই আজম আগামীকাল সকাল সাড়ে ৮টায় এয়ার অ্যাস্ট্রা বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সকাল ৯টায় তিনি কক্সবাজার সার্কিট হাউসে উপস্থিত হবেন এবং সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন।


এরপর সকাল ১০টায় উপদেষ্টা কক্সবাজার জেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং দুপুর ১২টায় শরণার্থী ক্যাম্পে গিয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া বিকাল ৪টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ, সহকারী ক্যাম্প ইনচার্জগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।


উল্লেখ্য, এটি একটি সরকারি সফ। উপদেষ্টার সাথে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন সফরসঙ্গী হিসেবে থাকবেন।

Tag
আরও খবর