কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিলুপ্তির পথে ধামরাইয়ের বানর

বিলুপ্তির পথে ধামরাইয়ের ৫০০ বছরের ঐতিহ্য প্রাণী বানর। প্রাণিবিজ্ঞানীরা বলছেন, ৫০০ বছর আগে থেকেই বানরদের অভয়ারণ্য ছিল সাভারের ধামরাই। হাজার হাজার বানর দল বেঁধে নিরাপদে বেড়াতো। কিন্তু খাদ্যের অভাব, যত্রতত্র শিকারের ফলে দিন দিন বিলুপ্ত হতে চলেছে এসব বানর। অনেক ক্ষেত্রে মারাও পড়ছে তারা। এক শ্রেণির অসাধু চক্র বানরের বাচ্চা ধরে বিক্রি করছে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

ধামরাইয়ের ঝোপ ঝাড়ে কাঠবিড়ালি, বানর, বাঘডাশা, সজারু, খরগোশ দেখা যেতো হরহামেশায়। বেসরকারি এক গবেষণা বলছে, দুই দশক আগেও প্রায় সাড়ে ৬ হাজার বানর ধামরাই ইউনিয়নে (বর্তমানে পৌরসভায়) ছিল।

কিন্তু নিরাপদ বাসস্থান, খাদ্যের অভাব, হামলার শিকার ও শিকারীদের কারণে এখন ধামরাই পৌর এলাকায় এক দেড়শর মতো বানর আছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন, বানর রক্ষার জন্য আমাদের সরকারি কোনও অনুদান নেই। তবে আমরা বিভিন্ন প্রকল্প থেকে অনুদান রাখার চেষ্টা করছি। বানরদের জন্য যা করা দরকার আমরা করবো।

পৌর মেয়র গোলাম কবির বলেন, বানর ধামরাইয়ের একটি ঐতিহ্য। আমি দায়িত্ব নেওয়ার পর কিছু খাবারের ব্যবস্থা করেছি। বানর রক্ষার জন্য আমাদের একটি পরিকল্পনাও আছে, যা এলাকাবাসির পুরোনো দাবি।

ধামরাই উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোওালিব আল মোমিন বলেন, যেহেতু এটি বন বিভাগের অধীনে। আমাদের এখানে তেমন কিছু করার নেই। তবে চেষ্টা করছি গাছের সংখ্যা বাড়িয়ে বানর বাঁচানোর। এছাড়া বানর রক্ষার জন্য আমরা যে খাবারের ব্যবস্থা করেছি তা অপ্রতুল। বানরগুলো অসুস্থ হলে আমরা তাদের দ্রুত চিকিৎসা দেই। যাতে তারা চিরতরে হারিয়ে না যায়।

আরও খবর