কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত।

মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়৷ কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলােচনা সভা এবং পুরস্কার বিতরণ।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকটি সমবায় সমিতির প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম।

জেলা সমবায় সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম প্রমুখ।

এসময় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৯২ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে