গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

বিদ্যুৎ ঘাটতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে তামাশা


বিদ্যুৎ ঘাটতি,ডিজেল, কেরোসিন, পেট্টোল, অকটেনের যে দাম বৃদ্ধি করা হয়েছে, তাতে জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়। এতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, পরিবহনে ভাড়া বাড়বে। কৃষকের ওপর চাপ বাড়বে, কৃষক ফসল উৎপদন করতে পারবে না। কৃষিতে বড় প্রভাব পড়বে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এসব মন্তব্য করেছেন। 


শনিবার (০৬ আগষ্ট) বিকালে জামালপুর শহরের মেডিকেল রোডে জেলা ও পৌর জাতীয় যুব সংহতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


মোস্তফা আল মাহমুদ আরও বলেন, ‘সরকারের গণবিরোধী এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। এই দাম বৃদ্ধি বাতিল করতে হবে। ইউরিয়া সারের দাম কমাতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। দেশের মানুষকে সংকট থেকে উদ্ধার করতে হবে। জনগণের টাকায় বেগমপাড়া বানানো, কালো টাকার পাহাড় করা, বিদেশে টাকা পাচার- এগুলো জনগণের ঘামের টাকা। লুটপাটের সরকার, সরকার পরিকল্পনা করে লুটেরাদের বাঁচাতে এভাবে জনগণের পকেট কাটছে।’


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খান, সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।

আরও খবর