কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কচুয়ায় অগ্নিকাণ্ডে ৮ দোকান ভষ্মিভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি


চাঁদপুরের কচুয়া পৌর বাজারে সোমবার মধ্যরাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে।

ভষ্মিভূত দোকানগুলো হচ্ছে মহসিনের মুদি দোকান, আরিফ হোসেনের বস্ত্র বিতান, নুরু মিয়ার ঘড়ি দোকান, সালাউদ্দিনের কসমেটিক্স, আব্দুর রহমানের কসমেটিক্স, বিল্লাল হোসেনের মোবাইল, নুরুল্লাহর টি হাউজ ও বশির উল্যাহর জুতা দোকানের মালামালসহ প্রায় ১কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌছলেও কাছকাছি পানি না থাকায় প্রায় ৫শ গজ দুরের থানা পুকুর থেকে পানি এনে, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘন্টা ব্যাপী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হয়।

এ ঘটনায় ইউএনও এসহান মুরাদ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag
আরও খবর