কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলায় সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

মেংলায় শিকারীদের ফেলে যাওয়া হরিণের মাংস উদ্ধার


মোংলায় সুন্দরবনের চোরা শিকারিদের ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন বনরক্ষীরা। রোববার দিবাগত রাত ৩টার দিকে বৌদ্ধমারী বাজার থেকে এই মাংস উদ্ধার করেন সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা।

সোমবার (১০ মার্চ) রাতে এই তথ্য নিশ্চিত করে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস বলেন, ‘জানা যায়, রবিবার রাত ২টার দিকে মোংলার জয়মণির ঘোল এলাকা থেকে একদল শিকারি হরিণের মাংস নিয়ে সুন্দরবন থেকে উঠে আসছে। এই খবরে বনরক্ষীরা বৌদ্ধমারী বাজারে ওত পেতে থাকেন। কিন্তু তাদের অবস্থান টের পেয়ে শিকারিরা হরিণের মাংস ফেলে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করেন বনরক্ষীরা।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এ ঘটনায় কোনও শিকারিকে আটক করা যায়নি, তাই বন আইনে ইউডিআর (আনডিটেক্টিভ অফেন্স রিপোর্ট) মামলা হয়েছে। আর উদ্ধার হরিণের মাংস ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সোমবার দুপুরে চাঁদপাই স্টেশনে কেরোসিন ঢেলে নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়।’


আরও খবর