কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নড়াইলে সড়কের সরকারি গাছের মগ ডাল গুলা কেটে বিক্রি করে দিলেন রেজাউল করিম ওরফে রেজারেজা




নড়াইল সদর উপজেলার নড়াইল-মাইজপাড়া সড়কের সরকারি গাছের বড় বড় ডাল কেটে বিক্রি করে দিলেন শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে রেজাউল করিম। সরজমিন যেয়ে দেখা যায়, রেজাউল করিম লোকজন নিয়ে সড়কের সরকারি গাছের বড় বড় ডালগুলা কাটছেন। সরকারি গাছের ডাল কাটার বিষয়ে জানতে চাইলে তিনি অনেকটা বিরক্তির সুরে বলেন, এই গাছের ডালের জন্য আমার ফসলের ক্ষতি হচ্ছে তাই ডাল কাটছি। এই বড় বড় ডালগুলা দিয়ে কি করবেন এই বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, এই ডাল গুলা আমি বাড়িতে নিয়ে যাব বললে, পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি ঔ ডাল গুলা ব্যপারীদের কাছে বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে শাহাবাদ ভূমি অফিসের নায়েব অশোক কুন্ডু বলেন, আমি খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখে আসছি ঔ গাছগুলা আমাদের না ওটা এল জি ই ডির গাছ। এল জি ই ডির প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই গাছ আমাদের দ্বায়িত্বে না ওইগুলার দেখভাল করে ইউনিয়ন পরিষদ। মুটোফোনে শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফসলের ক্ষতি হয়  তাই অনেক সময় এভাবে কেটে ফেলে বলে ফোন কেটে দেয়।

Tag
আরও খবর