রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

নানা আয়োজনে নড়াইলে পালিত হলো চিত্রশিল্পী এস এম সুলতানে ৯৮তম জন্মবার্ষিকী

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 10-08-2022 05:23:06 am

নানা আয়োজনে নড়াইলে পালিত হলো চিত্রশিল্পী এস এম সুলতানে ৯৮তম জন্মবার্ষিকী

কার্ত্তিক দাস নড়াইল


আজ বুধবার (১০ আগষ্ট) ছিল বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী। দিবসটি পালনে জেলা প্রশাসন এবং এস,এম সুলতান ফাউন্ডেশন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শিল্পীর সমাধি চত্বরে কোরআনখানি,পুষ্পমাল্য অর্পণ,শিশুদের চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা,দোয়া মাহফিল,ফিরে দেখা সুলতান অডিও ভিডিও কক্ষ  উদ্বোধন। ফুলে ফুলে ছেয়ে যায় শিল্পীর সমাধিস্থল।

ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে নানা শ্রেণি পেশার সুলতান প্রেমি সুলতান কমপ্লেক্স চত্বরে জড়ো হতে শুরু করে। 

শিল্পীর জীবনী ও তার চিত্রকর্মের দূরদর্শিতা এ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সুলতান কমপ্লেক্স চত্বরের শিশুস্বর্গ ভবনে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) প্রবীর কুমার রায়সহ প্রমুখ ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।#

জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান বক্তব্যে বলেন,শিল্পী সুলতান তাঁর জীবনের মূল সুর-ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। আবহমান বাংলার সেই ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ, বিপ্লব-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তাঁর শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তাঁর ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাণপ্রাচুর্যের পাশাপাশি শ্রেণির দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির হালও অনেকটা ফুটে উঠেছে। তার ছবিগুলোতে বিশ্বসভ্যতার কেন্দ্র হিসেবে গ্রামের মহিমা উঠে এসেছে এবং কৃষককে এই কেন্দ্রের রূপকার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।
১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইল পৌর সভার মাছিমদিয়া গ্রামের এক দরিদ্র রাজমিস্ত্রির ঘরে জন্ম নেন এস এম সুলতান তার ডাক নাম ছিল লাল মিয়া জীবদ্দশাতেই কিংবদন্দি হয়ে ওঠা সুলতান ভিন্ন বৈশিষ্ট্যের ছবি একে সারা বিশ্বে রীতিমত হইচই ফেলে দেন একমাত্র তিনিই প্রথম এশীয় , যার আকা ছবি পাবলো পিকাসো , সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয়েছে মাত্র ২৫ বছর বয়সে তার এই ছবিগুলো প্রদর্শিত হয় লন্ডনের ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট লেইস্টার গ্যালারিতে
সুলতান তার চিত্রকর্মের জন্য অনেকগুলো জাতীয় ্ও আর্ন্তজাতিক পুরস্কার পেয়েছেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯৮২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যান অব দ্য ইয়ার , একই বছর ২১শে পদক , ৮৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক আর্টিস্ট ইন রেসিডেন্স , ৯৩ সালে স্বাধীনতা পদক এবং ৯৯ সালে চারুকলা ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তিতে সম্মাননা (মরণোত্তর) পদক উল্লেখযোগ্য।#

কার্ত্তিক দাস নড়াইল

১০/৮/২২ ছবি আছে।

 

 

 

Tag
আরও খবর







নড়াইলে ছাত্রদলের সাতটি ইউনিট কমিটি বিলুপ্ত

৩১৯ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে