বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ, ছিনতাই ও অর্থ দাবি॥নীলফামারীতে গ্রেপ্তার ৩

ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ, ছিনতাই ও অর্থ দাবি॥নীলফামারীতে গ্রেপ্তার ৩

মো:জয়নাল আবেদীন 

নীলফামারী সদর,

নীলফামারী॥ ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ, টাকা ছিনতাই ও মুক্তিপন হিসাবে ৫ লাখ টাকা দাবি করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ। 

বৃহস্পতিবার(১২অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা নিয়ে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন জানান, বুধবার(১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে নীলফামারী শহর হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো জেলা শহরের সওদাগড়পাড়ার মৃত আলিমুজ্জামান মিলনের ছেলে নাদিম জামান ঊষা(২৪), বাড়াইপাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে তানভীর আহম্মেদ প্রান্ত(২৩) ও ডালপট্টি এলাকার নেয়ামত আহমেদের ছেলে ফজলে রাব্বী(২৩)। 
পুলিশ সুপার জানান, সদরের চাপড়া সরঞ্জামি ইউনিয়নের যাদুরহাট এলাকার নূর ইসলামের ছেলে সজল ইসলাম(২০) বুধবার দুপুরে ইসলামী ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দেয়ার জন্য অটোরিক্সায় করে শহরে চৌরঙ্গী মোড়ে আসে। ডিবি পুলিশের পরিচয় দিয়ে আসামীরা সজলকে তুলে নিয়ে মোটরসাইকেলে করে নীলফামারী বাইপাস সড়কের উত্তরা কোল্ড স্টোরেজের দক্ষিণের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে সজলের পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তার হাতে মাদক ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও করে থাকে। এরপর ১০০ টাকা মুল্যের নন জুডিসিয়াল ফাঁকা ষ্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর করে নেয় তারা। এরপর সজলের পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করে। ওইদিন সন্ধ্যায় টুপামারী ইউনিয়নের শাপলাপাড়ার নির্মানাধীন একটি বাড়িতে সজলকে নিয়ে গেলে কৌশলে সজল আত্মচিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসতে থাকলে অপহরণকারীরা সজল রেখে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সজলকে থানা আনে এবং রাতে সজল নিজে বাদি হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় উক্ত তিনজনকে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে একটি পুরানো হ্যানকাপ উদ্ধার করা হয়। এ ছাড়া এই চক্রটির সাথে আরও ১৫জন জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রেস ব্রিফিং এ সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, তাদের মোবাইল ফোনে এধরণের বেশকিছু ভিডিও এবং স্বাক্ষরকৃত ফাঁকা ষ্ট্যাম্পের ছবি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকালে বজ্ঞি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি শেষে জেলা কারাগারে পাঠানো হয়।

Tag
আরও খবর



নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৮৯১ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে