গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

নোয়াখালীতে দুই রোহিঙ্গাসহ তিনজন আটক, ১৩শ ইয়াবা জব্দ

আটক, ১৩শ ইয়াবা জব্দ





নোয়াখালীতে দুই রোহিঙ্গাসহ তিনজন আটক, ১৩শ ইয়াবা জব্দ

 নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নারী-পুরুষসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা, দুটি মোবাইল ও বাসের টিকেট জব্দ করা হয়।

বুধবার সকালে দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের সুরের পোল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বল্ক বি-১২ সিরাজুল মোস্তফার ছেলে রহিম উল্যাহ (৭০), একই ক্যাম্পের ৩২১ নং বল্কের রহিম উল্যার স্ত্রী রুকিয়া বেগম (৫৫) ও নোয়াখালীর বেগমগঞ্জের বারিচৈতন গ্রামের আহসান উল্ল্যার ছেলে জাবেদ হোসেন (৩০)।

জানা গেছে, চন্দ্রগঞ্জের চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম জহির দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে পাইকারি মূল্যে ইয়াবা এনে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। সকালে তাদের ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে আসছে এমন খবরের ভিত্তিতে সুরের পোল এলাকার চাপ্টার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি অস্থায়ী চেক পোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে কক্সবাজার থেকে ছেড়ে আসা সন্দেহজন হানিফ পরিবহনের একটি গাড়ি গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ভেতরে পাশাপাশি সিটে থাকা দুই নারী-পুরুষকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। এসময় তাদের সাথে থাকা একটি প্যাকেট থেকে ১৩০০পিস ইয়াবা জব্দ এবং তাদের দেখানো তথ্যমতে বাস থেকে অপর এক মাদক কারবারিকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বুধবার দুপুরে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর