কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শার্শায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ক্লিনিক বন্ধ ঘোষণা



সারাদেশে চলমান অভিযানের অংশ হিসেবে যশোরের শার্শায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ টি  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল।


বৃহস্পতিবার  (২৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে একটি টিম উপজেলার  বাগআঁচড়া এলাকায় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে। 


এ অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম।


তিনি বলেন, আজ আমরা শার্শা উপজেলায় বাগআঁচড়াতে অবস্থিত জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার,আল-মাদিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে এ ৩টি প্রতিষ্ঠান দেখেছি।এ ৩টি প্রতিষ্ঠানে স্বাস্থ্যঅধিদপ্তের বেঁধে দেওয়া ১০ টি নির্দেশনার একটি ও যাথাযথ না পাওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ টি ক্লিনিকের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছি।এবং এ প্রতিষ্ঠান গুলোকে নিদের্শনা গুলো পূরণ ও অনিয়ম গুলো সংশোধন করে এবং নির্দেশনা গুলো ফলো করে এবং যথাযথ প্রয়োগ করে আমাদের জানাতে বলেছি।এ গুলোর সঠিক প্রয়োগ থাকলে ও অনিয়ম গুলো না থাকলে পরবর্তীতে আমরা ভিজিট এর মাধ্যমে তাদের প্রতিষ্ঠান গুলো খুলে দেবো বলে তিনি জানান।


উল্লেখ্য,এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি অভিযানে শার্শা উপজেলার নাভারনে অবস্থিন ৫ টি ক্লিনিক বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তরের এ প্রতিনিধি দল।

আরও খবর





শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫৯ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে