রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

ঝিনাইগাতীতে ওএমএস, খাদ্যবান্ধব ও টিসিবি সম্পর্কিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ওএমএস, খাদ্যবান্ধব ও টিসিবি সম্পর্কিত সমন্বয়ে খোলা বাজারে চাল বিক্রয় উপলক্ষে ঝিনাইগাতী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়ার জন্য এবং বাজার দর স্থিতিশীল রাখার স্বার্থে সরকার ওএমএস কার্যক্রমে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় করে থাকে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে ওএমএস কার্যক্রমে চাল বিক্রয় শুরু করা হচ্ছে। ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীগণও অগ্রাধিকার ভিত্তিতে চাল ক্রয় করতে পারবেন। প্রতিটি টিসিবি ভোক্তা ওএমএস কেন্দ্র থেকে একবারে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল উত্তোলন করতে পারবেন। প্রতিজন ভোক্তা মাসে সর্বোচ্চ ২ বারে মোট ১০ কেজি চাল নিতে পারবেন। উপজেলায় মোট ৩টি ওএমএস ডিলার এর মাধ্যমে এ কার্যক্রমটি পরিচালনা করা হবে। কেন্দ্র প্রতি দৈনিক বরাদ্দ ২ মেঃ টন। সে মোতাবেক ঝিনাইগাতী উপজেলায় দৈনিক ২টি কেন্দ্রে মোট ৪ মেঃ টন চাল বিক্রয় করা হবে। শুক্র ও শনিবার এবং অন্যান্য সকল সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহে ৫ দিন করে এ কার্যক্রম চলমান থাকবে। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদুজ্জামান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলশান আরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর