শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইগাতী আওয়ামী যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ ও শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট শুক্রবার ঝিনাইগাতী উপজেলা যুবলীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজারে সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের প্রস্তাবিত উপজেলা কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শ্রমিকলীগের আহবায়ক নুরুল ইসলাম ফটিক, সদস্যসচিব শাহজাহান বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে জন্মবার্ষিকী উপলক্ষে এ সময় মিষ্টি বিতরণ করা হয়।

Tag
আরও খবর