কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঠান্ডা পানি ও চারা গাছ বিতারণ

আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 

আজ ২২ এপ্রিল সোমবার, সকালের দিকে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন কর্তৃক শ্রমজীবী মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করা হয়েছে । প্রচণ্ড তাপদাহে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং বৃক্ষ রোপনে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রম্যমান কার্যক্রম হাতে নেন। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ধান ক্ষেতে, হাটে, বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন ।

এ  সময় সহকারী কমিশনার ভুমি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , মেম্বার ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ইতিপূর্বেই সরকার জনগণকে সচেতন হওয়ার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে । স্কুল কলেজ এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। মানুষকে সচেতন করতে নানা রকম লিফলেট বিলি করেছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, প্রাণী সম্পদ বিভাগ , মৎস অধিদপ্তর ও অন্যান্য সংস্থা। এ সকল কাজের বাইরে এসেও উপজেলা প্রশাসনের এই পানির বোতল বিতরণ, ধানকাটা মাঠের  মানুষের  খোজখবর নেয়া ও গাছের চারা বিতরন করায় এলাকার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় দুইশত পানির বোতল ও দুইশত গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।


তিনি আরো বলেন , সরকারিভাবেও গাছ লাগানোর ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে এ উপজেলায়।

Tag
আরও খবর