কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় গোলজার মোল্লা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও আহত হয়েছেন মোটরসাইকেলর চালক ও অপর এক আরোহী। 

আজ সোমবার সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।   
 
নিহত গোলজার মোল্লা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকার মোল্লাবাড়ির মুকুল মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার এস মনিকা নামক একটি সিরামিক কারখানার শ্রমিক ছিলেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যানটি স্থানীয়রা আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,ভোর সকালে নম্বর বিহীন মোটর সাইকেল চালক মো. মামুন মিয়া আরও দুই জন আরোহী নিয়ে উপজেলার আনসার রোড থেকে রওয়ানা হয়ে বেড়াইদেরচালার আসওয়াদ নিট কম্পোজিট ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর পৌছামাত্র বিপরিত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের( ঢাকা মেট্রো-ট-১৫-৫৩৩৫) সাথে মুখোমুধি ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মো: গোলজার হোসেন মোল্লা গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহত  মোল্লাকে  প্রথমে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে এবং  চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরন করে।আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর