নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম ঈশ্বরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এনসিপির মতবিনিময় জাবিপ্রবি শিক্ষক নাজমুল হুদাকে শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্যকে শিক্ষকদের স্মারকলিপি বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরিশাল বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১ ধোবাউড়ায় মদের বোতল ও বিয়ার উদ্ধার বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিয়াউর রহমান জিয়া

মাগুরার শ্রীপুরে কলেজ ক্যাম্পাস ও ডিসি পার্ক পরিস্কার করলো ছাত্রদল নেতাকর্মীরা


মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কলেজের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলার জনপ্রিয় ডিসি পার্কে পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালনে করে দশনার্থীদের প্রশংসা কুড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।


আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য নয়, শিক্ষার্থীদের সুস্থ-সবলভাবে পড়াশোনার জন্যও অত্যন্ত জরুরি। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন।


পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খাঁন, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান,

সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খাঁন ও খন্দকার  তালহা উদ্দিন সান, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদ ইসলাম তনু ও ফরিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা ঝাড়ু, কোদাল ও বর্জ্য বহনের জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে ক্যাম্পাসের আবর্জনা অপসারণ করেন।


পরিবেশবান্ধব প্রাকৃতিক ক্যাম্পাস বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা লিমন খাঁন বলেন, "শিক্ষাঙ্গনের পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মননশীল চর্চায় অভ্যস্ত করে। সেই চিন্তা মাথায় রেখেই আমরা সরকারি কলেজ ছাত্রদল ক্যাম্পাসের আশেপাশের প্রাকৃতিক এবং আবর্জনা জনিত জঞ্জাল পরিস্কার করার উদ্যোগ নিয়েছি আজ একাডেমিক ভবনের আশপাশের বিভিন্ন জায়গা জায়গা পরিস্কার করেছি, পরবর্তীতেও এভাবেই ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ সহ সকল উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।"


সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান বলেন , "প্রতিষ্ঠানের পরিস্কার পরিচ্ছন্নতাই শিক্ষার্থীদের আদর্শিকভাবে সচ্ছ এবং দায়বদ্ধ করে তোলে প্রাতিষ্ঠানিক প্রাঙ্গন আমাদের শিক্ষার্থীদের মেধা এবং চারিত্রিক বিকাশে বহুল প্রভাব বিস্তার করে, তাই আমরা শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের সুষ্ঠু প্রাতিষ্ঠানিক প্রাঙ্গন এবং সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিতে একাডেমিক ভবন সমুহের অপরিচ্ছন্নতা দূর করতে সাধ্যানুযায়ী চেষ্টা করছি, ইনশাআল্লাহ শিক্ষার্থীদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"


সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, "কলেজ শুধু জ্ঞানের আলো ছড়ানোর জায়গা নয়, বরং একটি সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রও। আমরা আশা প্রকাশ করছি, এ ধরনের কার্যক্রমে অন্যান্য ছাত্রসংগঠন ও প্রশাসনও এগিয়ে আসবে।"


Tag
আরও খবর