মাগুরার শ্রীপুর উপজেলার অন্তর্গত গরীব, অসহায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ, অগ্নিদগ্ধ, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা এবং সাধারণ গরীব ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরের আওতায় ১ লক্ষ ৪১ হাজার টাকা হতদরিদ্র পরিবারগুলোর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
হতদরিদ্র পরিবার গুলো সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা পেয়ে উচ্ছাস প্রকাশ করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন প্রমুখ।
এছাড়াও উপজেলার সরকারি, বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্তিত ছিলেন।
উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান, ২০২৪-২৫ অর্থবছরের আওতায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে আমাদের ১ লক্ষ ৪১ হাজার টাকা গরিব, দুঃখী, দুস্থ ও হতদরিদ্র পরিবার ও অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছেনা তাদের মাঝে আমরা এই অর্থ অনুদান হিসেবে বিতরণ করলাম। এর মধ্যে ৪ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা, ৫ জনকে জনপ্রতি ৭ হাজার টাকা, ১২ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা ও ২ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা হারে সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
১৬৫ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
২০৮ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
২১১ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
২৩৬ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
২৮২ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
২৯৯ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৪২০ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৫০ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে