সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ভাইকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সদর উপজেলার পারলা গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক বিশ্বাস (৩৭) ও তার বড় ভাই মোহাম্মদ দাউদ আলী বিশ্বাস (৪৬)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল পারলা গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
১৬৫ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
২০৮ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
২১১ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
২৩৬ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
২৮২ দিন ৪৩ মিনিট আগে
২৯৯ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
৪২০ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৪৫০ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে