নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

ব্রিটিশ পাউন্ডের দর পতন ৬ বছরের মধ্যে সর্বোচ্চ

যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে দিন যত যাচ্ছে শঙ্কা তত বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই আগস্টে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর কমেছে চার দশমিক ছয় শতাংশ, যা মাসিকভিত্তিতে ২০১৬ সালের পর সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০১৬ সালের অক্টোবরে ডলারের বিপরীতে বড় পতন দেখেছিল ব্রিটিশ মুদ্রাটি। বর্তমানে এক পাউন্ডের বিপরীতে মার্কিন এক দশমিক ১৬ ডলার পাওয়া যায়।

বিশ্লেষকরা জানিয়েছে, অর্থনৈতিক স্থবিরতার কারণে মুদ্রার পতন হয়েছে। মূলত দেশটির ব্যবসায়ী ও ভোক্তারা ব্যাপক মূল্যবৃদ্ধির সম্মুখীন। জ্বালানির মূল্য বাড়ায় সব কিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে মন্দায় প্রবেশ করবে যুক্তরাজ্য। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্টে শুধু ডলারের ক্ষেত্রেই নয়, ইউরোর বিপরীতেও খারাপ অবস্থানে ছিল ব্রিটিশ পাউন্ড।

ইনভেস্টেকের সিনিয়র ইনভেস্টমেন্ট ডিরেক্টর লরা ল্যাম্বি বলেন, আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বাকি বিশ্বের তুলনায় বিশেষ ভালো দেখাচ্ছে না। তিনি বলেন, বাজারে অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে। তাছাড়া বিনিয়োগ ব্যাংক গোল্ড ম্যান শ্যাস সতর্ক করে জানিয়েছে, ২০২৪ সাল পর্যন্ত মন্দার মধ্যে থাকতে পারে যুক্তরাজ্য।

Tag
আরও খবর