কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধের সংগঠক দানবীর সুনু মিয়ার প্রয়ান


 

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব সুনু মিয়া আজ বৃটেনের স্থানীয় সময় ভোর ৫ ঘটিকায় (বাংলাদেশ সময় সকাল ১১ AM) মৃত্যুবরণ করেছেন।

জীবদ্দশায় তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রবীণ ট্রাস্টি, যুক্তরাজ্য ব্রাডফুড শহরে বসবাসরত ছিলেন। এছাড়া তিনি বিশ্বনাথ পৌর শহর ৩নং ওয়ার্ডের সুরিরখাল গ্ৰামের বাসিন্দা ছিলেন।

তিনি বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি ও বিশ্বনাথ পৌরসভা বায়স্তবায়ন কমিটির প্রতিষ্টাতা আহবায়ক ছিলেন, তিনি আমার সিলেট টিভি নামে একটি আইপি মিডিয়া টিভির পরিচালক, পৃষ্টপোষক ও চেয়ারম্যান ছিলেন।

মহান মুক্তিযুদ্ধের এ সংগঠক ও প্রবীন রাজনৈতিক আলহাজ্ব সুনু মিয়ার প্রয়ানে বিশ্বনাথ(সিলেট)বাসী হারালো একজন সৎ মুরব্বী ও অভিভাবক, দল হারালো তাঁহাদের ত্যাগী নেতা, পরিবার হারালো তাঁদের আপনজন আর দেশ হারালো এক বিজ্ঞ সূর্যসন্তানকে।  তাঁর প্রয়ানে আমরা শোকাহত বলে সামাজিক ও গনমাধ্যমে বিভিন্ন মহলে শোক জানিয়েছেন। 


বিশ্বনাথ পুরানবাজারের আল মদিনা হোটেল এবং আল মদিনা হাউজিং স্টেটের স্বত্ত্বাধিকারী প্রবীণ মুরুব্বী আলহাজ্ব সুনু মিয়ার জানাজা আগামী মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় ১.৩০ মিনিটে শিপলি ইসলামিক এন্ড এডেুকেশন সেন্টারে (জামে মসজিদ) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রবাসী কমিউনিটির এই নেতার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনির মৃত্যুতে শোক জানিয়েছেন বৃটেন সফররত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল। শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের মাগফেরাত কামনা করেন। আরো শোক প্রকাশ করেছেন স্বপ্নবাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও হিউম্যান রাইটস এক্টিভিটিশ ফাউন্ডেশন HRA সিলেট বিভাগীয় জোনের সমন্বয়ক, কেন্দ্রীয় প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংগঠনের নেতা কবি এস.পি.সেবু।  নিজেস্ব ভেরিফাই টুইটারে কবি এস.পি.সেবু বলেন, দানবীর আলহাজ্ব সুনু মিয়া ছিলেন দেশ জাতি সমাজের সম্পদ, তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন, সততা, নিষ্টা আর মানবতার সেবায় তিনি ছিলেন অনন্য। তাঁকে মহান আল্লাহ যেনো সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমরা সমবেদনা জ্ঞাপন করছি। 

Tag
আরও খবর