নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

৭এই মার্চের প্রোগ্রামে যুক্তরাজ্য ছাত্রলীগের মেয়াদোত্তীর্ন কমিটি নিয়ে নেতা কর্মীদের মাঝে প্রচন্ড হতাশা ও ক্ষোভ !

বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর  ৭ এই মার্চের ভাষণের উপর আলোচনা সভায়  লন্ডনের কলিংউড হলে এক  প্রাণবন্ত সভা  ও  সাবেক এবং বর্তমান ছাত্রলীগের এক মিলনমেলায় পরিণত হয়।  যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু রায়হান শাকিল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরাজী জয়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়। 

অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের সিনিয়র নেতা  কর্মীরা। অনুষ্ঠানের সবকিছু ছাপিয়ে মেয়াদউত্তীর্ন কমিটি নিয়ে তুমুল আলোচনা হয়, কারণ এই কমিটি   ২০১৪ গঠিত হয়ে ছিল। দীর্ঘ ৮ বছর অতিবাহিতও হলেও নতুন কোনো কমিটি মুখ দেখেনি। এই মেয়াদবিহীন  কমিটি নিয়ে যুক্তরাজ্য ছাত্রলীগের ভিতরে অনেক হতাশা ও ক্ষোপের সঞ্চার হয়েছে।   এই সময় ভাষণে যুক্ররাজ্য ছাত্রলীগের কয়েকজন সহ-সভাপতি নিজেদের বয়স ৪০ কাছাকাছি বা বেশি বলে দাবি করেন এবং  অতি শীঘ্র নতুন কমিটি করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা ব্যাক্ত করে। এছাড়াও দীর্ঘ দিন যুক্তরাজ্য ছাত্রলীগ ভারপ্রাপ্ত দিয়ে পরিচালিত হয়ে আসছে, যা নিয়ে ও সংগঠনের ভারসম্য নষ্ট হওয়ার কথা ব্যাক্ত করেন বক্তারা। 

তাই এই অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি সবাই সুদৃষ্টি কামনা করেন, যেন তারা অতি তাড়াতাড়ি নতুন কমিটি  দিয়ে  যুক্তরাজ্য ছাত্রলীগকে গতিশীল করে।  উল্লেখ্য গত বছরের নভেম্বরে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডন সফরে এসে যুক্তরাজ্য ছাত্রলীগের কমিটি শীগ্র দেয়ার কথা ব্যাক্ত করেছিলেন।

আরও খবর