বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

জবিস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও ইফতার মাহফিল


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসআই সোহেল রানা ও সাবেক ছাত্রনেতা এইস, এম কিবরিয়া।


বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ছাত্র-ছাত্রীদের যে কোন প্রয়োজনে, সংকটে, সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। 


সভাপতির বক্তব্যে মো. সাইদুল ইসলাম সাঈদ বলেন, আমরা নবীনদের এক হাতে গোলাপ ও রজনীগন্ধা এবং অন্য হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ তুলে দেওয়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলাম। 


আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। শুধু বরিশাল নয়, বিশ্ববিদ্যালয়ের যেকোনো এলাকার শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।


অনুষ্ঠানে বরিশাল জেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিকৃত প্রায় শতাধিক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবীন শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ তুলে দেওয়া হয়।


আরও খবর