চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হক ল'একাডেমির ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত


আইন শিক্ষার বাতিঘর খ্যাত হক ল'একাডেমির ইফতার অনুষ্ঠান ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টা থেকে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত সামারাই কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিচারক, আইনজীবি সহ একাডেমির প্রায় চার শতাধিক সাবেক বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও হক ল' একাডেমীর পরিচালক অ্যাড. মুহাম্মাদ নূরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি শাহ মঞ্জুরুল হক। অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী রুমি নোমান এর সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ মিল্টন হাসান, মোতাছিম বিল্লাহ, মেরিন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শাহ আলম, অধ্যক্ষ মনিরুজ্জামান প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শাহ মঞ্জুরুল হক বলেন, আইন পেশায় ভালো করতে হলে অনেক বেশি জানতে ও ধৈর্য থাকতে হবে। এছাড়া বিকল্প উপায় নেই। পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার ও সহযোগিতার মনোভাব থাকলে দেশ ও জাতি এগিয়ে যাবে। এ সময় তিনি আইন বিষয়ে পৃথক একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব নিয়েও আলোকপাত করেন।


অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্যে অ্যাড. মুহাম্মাদ নূরুল হক বলেন, হক ল' একাডেমী আইন শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আমাদের সাবেক শিক্ষার্থীদের সাথে বর্তমানদের মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যেই আমাদের এই পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


প্রসঙ্গত, হক ল' একাডেমী ঢাকার ফার্মগেট, মিরপুর, জজ কোর্ট ও নীল ক্ষেতে জুডিশিয়ারি ও অ্যাড. তালিকাভুক্তির প্রস্তুতি কোর্সের পাশাপাশি আইন সংশ্লিষ্ট বিভিন্ন কোর্সে সরাসরি ও অনলাইনে পরামর্শ এবং কোচিং করিয়ে থাকে। এছাড়া বিভিন্ন আইনী সমস্যার পরামর্শও এখানে প্রদান করা হয়।



আরও খবর