রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আরাভসহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2023 04:17:45 pm

দুবাইয়ের আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামসহ ৮ আসামির বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।


রোববার (৯ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে নিহত পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খানের বোন রওশন আরা, ভগ্নিপতি মোশাররফ হোসেন খান, বনানীর যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল সেই বাড়ির নিরাপত্তারক্ষী মিরাজুল ইসলাম ও মানিক সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।


বিচারক ফয়সাল আতিক বিন কাদের সাক্ষীদের বক্তব্য লিপিবদ্ধ করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। পরে আদালত আগামী ২ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।


এর আগে এ মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্যে ২১ মার্চ এ মামলায় বাদী মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম সাক্ষী দেন। এ পর্যন্ত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।


এ মামলার আসামিদের মধ্যে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ও তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। সাক্ষ্য গ্রহণের সময় কারাগারে আটক ছয় আসামিকে আদালতে হাজির করা হয়।


দুবাইয়ে নিজের শোরুম উদ্বোধন করা নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন আরাভ খান। বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে শোরুম উদ্বোধন করা হবে—এমন ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন তিনি।


প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ জুলাই রাতে বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খানকে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রায়দিয়ায় পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে মরদেহের আংশিক পুড়ে যায়। ১০ জুলাই কালীগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।


এর সঙ্গে আরাভ খান জড়িত থাকায় সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশের শাখা। পরবর্তীতে এ বিষয়টি ইন্টারপোল অবহিত হলে রেড নোটিশ জারি করে।

আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে