লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি,

নাটোরের লালপুরে অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত ৭টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অপর পাঁচটি ইটভাটার মালিককে পৃথকভাবে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে অধিদপ্তরের ঢাকার এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এ সময় পরিবেশ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক হাবিবুল বাশার উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে অবৈধভাবে পরিচালিত ২টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বিধিবহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার দায়ে অপর পাঁচটি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশদূষণ রোধ এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানে কবির হোসেন ও রফিকুল ইসলাম রফিকের ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এ সময় আবুল কালাম আজাদ, জহির উদ্দিন, নিপুল, হাফিজুর রহমান ও শওকত আলী নামে ৫ ভাটামালিককে পৃথকভাবে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর নাটোরের পরিদর্শক বোরহান উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
Tag
আরও খবর






deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৪ ঘন্টা ৪৬ মিনিট আগে