দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

মানুষের ভরসার শেষ আশ্রয়স্থল জেলাপ্রশাসক।এই বিশ্বাসকে সমুন্নত রেখে জেলার অগ্রগতি হবে আমার পরম প্রাপ্তি

পরিত্রাণ পাবার সব দুয়ার বন্ধ হলেও মানুষের আস্তা ও ভরসার শেষ আশ্রয়স্থল জেলা প্রশাসক তথা জেলা প্রশাসন। মানুষের শেষ আস্থা ও ভরসার আশ্রয়স্থল হিসেবে জেলা প্রশাসকের কাছে যে অগাদ বিশ্বাস সেই বিশ্বাসকে সমুন্নত রেখে কাজ করাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে উল্পেখকরে দিনাজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক শাকিল আহমেদ একটি ছোট্র দৃষ্টান্ত দিয়ে বলেন হাসপাতালে এক ব‍্যক্তির এক সাথে তিনটি সন্তান হয়েছে কিন্তূ রাত তিনটার সময় কল করে তার প্রয়োজনে নয় বরং তার সবচেয়ে আস্থা,ভালোবাসা ও ভরসার একজন গুরুত্বপূূর্ণ ব‍্যক্তি হিসেবে আমাকে তার এক সংগে তিন সন্তানের বাবা হওয়ার আনন্দ অভিব‍্যপ্তিটি প্রকাশ করেনএটা সত‍্যি আমার জীবনের একটি বড় প্রাপ্তি।


এ সময় সাংবাদিকদের বলেন আপনাদের সংগে নিয়ে দিনাজপুরকে স্মার্ট দিনাজপুরে রুপান্তরিত করতে চাই যা প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ‍্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের যে রুপরেখা করেছেন।


১০এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময় কালে জেলা প্রশাসক শাকিল আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন।এছাড়াও তিনি বলেন সাংবাদিকদের যেহেতু সমাজের দর্পন হিসেবে আক্ষায়িত করা হয় তাই দর্পন পরিষ্কার অর্থাৎ সমাজকে পরিচ্ছন্ন রাখতে সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে আর সেই ভূমিকা পালন করতে সাংবাদিকদের সার্বিক সহোযোগিতা করার আশ্বাস দেন।


দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আনিছুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দেবাশীষ রায় চৌধুরী,সাংবাদিকদের মধ‍্যে বক্তব‍্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিও ঘোষ, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার,নিমতলা প্রেসক্লাকের সভাপতি নুরুল হুদা দুলাল,সাধারন সম্পাদক রেজাউল করিম রঞ্জু,চ‍্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী,গাজী টিভির জেলা প্রতিনিধি তনু,বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি শাহদত হোসেন শাহ্,যুগান্তের জেলা প্রতিনিধি একরাম তালুকদার,ইউএনবির জেলা প্রতিনিধি সালাউদ্দিন আহম্মেদ, ঢাকা টাইমস ও গন জাগরনের জেলা প্রতিনিধি চন্দন কুমার মিত্র,বিটিভির জেলা প্রতিনিধি মোফাস্সিরুর রাশেদ প্রমুখ।মতবিনিময় সভায় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।এ সময় সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসকের কাছে মিডিয়া সেলের প্রতি গুরুত্ব দেয়ার পাশাপাশি প্রকাশিত সংবাদের ইতিবাচক প্রভাব বিস্তারে জেলা প্রশাসকের কার্যকরি পদক্ষপ গ্রহনের প্রতি বিশেষ গুরুত্বারপ করেন।নেগেটিভ বা পজেটিভ সংবাদ প্রকাশের পর যদি সেটার বাস্তবায়ন হয় তাহলে স্বচ্ছ সংবাদ প্রকাশে একদিকে যেমন সাংবাদিকদের আগ্রহ সৃষ্টি হবে তেমনি প্রশাসন ও সাংবাদিকদের মধ‍্যে একটা দৃঢ় সম্পর্কের সেতুবন্ধন সৃষ্টি হবে বলে মনে করেন সাংবদিক মহলের বিশিষ্টজনেরা।


আরও খবর