চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্কুলের পথ দেখেনি দেশের ৩০ ভাগ পথশিশু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-04-2023 11:05:31 pm


ঢাকা বিভাগে পাঁচ থেকে ১৭ বছর বয়সী ৪৮.৫ ভাগ পথশিশু অবস্থান করছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আছে ২২.৭ ভাগ আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮.৩ ভাগ। এর মধ্যে ৬৪ ভাগ পথশিশু তাদের পরিবারে ফিরে যেতে চায় না।


আগারগাওয়ে ব্যুরোর অডিটোরিয়ামে সোমবার (১০ এপ্রিল) পথশিশু জরিপ প্রতিবেদন ২০২২-এর ফলাফলে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে দেশে মোট পথ শিশুর সংখ্যা নেই বিবিএস-এর সার্ভেতে। কারণ, তারা শুমারি করেনি। 


প্রতিবেদন তুলে ধরেন ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ ৫ইং-এর পরিচালক মো: মাসুদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সচিব ড. শাহনাজ আরেফিন, ইউনিসেফের সেলডন ইয়েট।



জরিপের ফলাফলে বলা হয়, ঢাকা বিভাগে ৫ থেকে ১৭ বছর বয়সী ৪৮.৫ ভাগ পথশিশু অবস্থান করছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কপপোরেশনে ২২.৭ ভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮.৩ ভাগ পথশিশু রয়েছে। এদের মধ্যে ৮২ ভাগ ছেলে এবং ১৮ ভাগ মেয়ে শিশু রয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সী পথশিশু রয়েছে ৫৪ ভাগ।


তথ্য বিশ্লেষণে দেখা যায়, লিঙ্গভিত্তিক বিভাজনে মেয়েদের তুলনায় ছেলে পথশিশুর সংখ্যা অনেক বেশী। একজন মেয়ের বিপরীতে রয়েছে চারজন ছেলে। পথশিশুদের গড় বয়স ১২.৩ বছর। পথশিশুদের সর্বোচ্চ ২০.৪ ভাগ চট্টগ্রাম বিভাগ এবং সর্বনিম্ন ৪.৯ ভাগ সিলেট বিভাগের জেলাসমূহ থেকে এসেছে।


পথশিশুদের জেলা হিসেবে দেখা গেছে, ময়মনসিংহ সর্বোচ্চ ৬.৯ ভাগ এবং বরিশাল ৫.৯ ভাগ, ভোলা ৫.৪ ভাগ, কুমিল্লা ৪.৫ ভাগ, কিশোরগঞ্জ ৪.১ ভাগ এবং কক্সবাজার ৩.৮ ভাগ। 


প্রধানত ৩৭.৮ ভাগ পথশিশু দরিদ্রতা, ১৫.৪ ভাগ বাবা-মা শহরে আসার কারণে এবং ১২.১ ভাগ কাজের সন্ধানে বাড়ি ছেড়ে শহরে এসেছে। প্রতি পথশিশুর পাঁচজনের দু’জনই একা একা শহরে এসেছে। দশজন পথশিশুর তিনজন (শতকরা ৩০ ভাগ) কখনোই স্কুলে ভর্তি হয়নি। সকল পথশিশুর কেবল ১৮.৭ ভাগ পঞ্চম শ্রেণি পাস করেছে। খুব নগণ্য সংখ্যক পথশিশু নিম্ন ও উচ্চ মাধ্যমিকে পড়াশুনা করেছে। প্রায় চার ভাগের একভাগ পথশিশু ধূমপান করে এবং ১২ ভাগ মাদকের নেশায় আসক্ত। ৬৪ ভাগ পথশিশু তাদের পরিবারে ফিরে যেতে চায় না।

আরও খবর