তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

পাঁচবিবিতে কোকোডাস্টের মাধ্যমে সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বনখুর ওয়াপদা গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে নার্সারী উদ্যোক্তা আব্দুল কাইয়্যুম এর নার্সারীতে কোকোডাস্ট ব্যবহার করে সবজির চারা উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে জাকস ফাউন্ডেশনের প্রোগ্রাম উপ-পরিচালক ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের সহকারী সমন্বয়কারী সিদ্দিকুল বাসার এবং উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মেহেদুল হাসান, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী, সবজি পাইকার, আড়ৎদার ও সবজি চারা ক্রয়কারী কৃষকগণ।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

এ সময় কৃষক মোঃ শফিকুল ইসলাম বলেন, তিনি আধুনিক পদ্ধতিতে উৎপন্ন সবজির চারা জমিতে রোপন করেন। উক্ত চারার মৃত্যু হার কম, চারা রোগ ও পোকা-মাকড় মুক্ত একই আকৃতির এবং গুনগত মানসম্পন্ন হওয়ায় ফসলের ফলন অনেকাংশে বৃদ্ধি হয়েছে।

নার্সারী উদ্যোক্তা আব্দুল কাইয়্যুম বলেন, তিনি প্রকল্পের সহযোগিতায় কোকোডাস্ট ব্যবহার করে গুনগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন করে এলাকার কৃষকগণের কাছে গত ডিসেম্বর মাস হতে চারা বিক্রি শুরু করেন। এ চারা গুনগত মানসম্পন্ন হওয়ায় এ পর্যন্ত প্রায় ৯৭৫০০ টি বিভিন্ন জাতের মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাধাকপি, শসা, সীম, লাউ, ক্যাপসিকাম ও ব্রকলির চারা বিক্রয় করেন। বর্তমানে বিক্রয় উপযোগি ২০০০০ টি বেগুন, ১০০০০ টি মরিচ নার্সারীতে রয়েছে। বর্তমানে এলাকায় এ চারার ব্যাপক চাহিদা হওয়ায় ‍আমি নার্সারী বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছি।

আরও খবর